টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), রাকিব হোসেন (১৬) ও চিতলিয়া পাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে তারা তিন বন্ধু উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে আসে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি বিদ্যালয়ের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন ট্রাকচালক, একজন চালকের সহকারী এবং অন্যজন শ্রমিক।